NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। খবর এএফপির।

জাপান আবহাওয়া সংস্থা জেএমএ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রশান্ত মহাসাগরে মিয়াগি প্রিফেকচার উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। 

জেএমএ এরই মধ্যে সতর্ক করেছে, বিশেষ সতর্কতা তুলে নেওয়া হলেও ওই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখনো রয়ে গেছে। এদিকে ভূমিকম্পের কারণে জাপানের দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর আগে, এপ্রিল মাসে একই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতা

2

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

3

১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি : অভিনেতা তৌ

4

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

5

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ১০

6

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

7

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

8

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

9

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার উদেশ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্ব

10

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

11

এপ্রিলের প্রথম সপ্তাহে ৮২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

12

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬

13

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

14

রাতের নীরবতায় কোরআন তিলাওয়াতের ফজিলত

15

নৌ উপদেষ্টা বলেছেন হাদির খুনিরা দেশের বাহিরে পালালেও খুঁজে আ

16

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

17

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

18

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

19

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

20