NNTV
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকালে আখাউড়া পৌরসভার দেবগ্রাম উত্তর মাস্টারপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পলি ওই এলাকার অটোরিকশাচালক হেলাল মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকাল থেকে পলি নিখোঁজ ছিল। এ ঘটনায় তার বাবা আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মিললেও রবিবার সকালে বাড়ির কাছের একটি জমির পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা হেলাল মিয়া অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার দাবি, যেখান থেকে মরদেহ পাওয়া গেছে, সেখানে আগে একাধিকবার খোঁজ করা হলেও কিছু পাওয়া যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

1

নরসিংদীতে তোফাজ্জল হোসেন মাস্টারকে পরিবহণ মালিক সমিতির ফুলেল

2

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

3

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

4

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

5

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

6

তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমণিকে আসিফের প্রশ্ন

7

ফুলবাড়ীতে বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শি

8

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

9

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

10

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠ

11

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

12

টোকিও প্রশাসনের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

13

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

14

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

17

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-

18

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

19

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

20