NNTV
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

সন্ধ্যা নদী,বরিশাল জেলার একটি প্রধান নদী হাজারো মানুষের জীবন–জীবিকার উৎস এই নদী।


নদীটি আড়িয়াল খাঁ থেকে উৎপত্তি হয়ে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কঁচা নদীতে পতিত হয়েছে। এটি বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার মধ্যে দিয়ে প্রায় পাঁচ মাইল দীর্ঘ একটি অংশ জুড়ে প্রবাহিত।

প্রায় ৬১ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি হাজারো মানুষের জীবন জীবিকার উৎস। সন্ধ্যা নদীর ইলিশ সারা দেশে খুবই বিখ্যাত ও জনপ্রিয়। এই অঞ্চলে নদী কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও মৎস্য আহরণের জন্য সন্ধ্যা নদী একমাত্র ভরসা। 

প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার ভাসমান ধান-চালের হাট বসে এখানে। সন্ধ্যা নদীকে কেন্দ্র করে ধান-চালের কুঠিয়াল ব্যবসা প্রচলিত আছে। ঢাকার সঙ্গে সরাসরি লঞ্চ যোগাযোগ থাকায় এই নদীপথই হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের শস্য পরিবহনের প্রধান ভরসা। বাংলার শস্যভান্ডার হিসেবে পরিচিত বরিশালের ধান ও চাল রাজধানীতে পৌঁছে দিতে যুগের পর যুগ ধরে এ নদী ব্যবহৃত হয়ে আসছে।


কবি শঙ্খ ঘোষের স্মৃতিবিজড়িত সন্ধ্যা নদী ছিল তার শৈশব ও কৈশোরের স্মৃতিতে মাখা একটি স্থান। তিনি নদীটিকে গভীরভাবে ভালোবাসতেন এবং প্রায়ই কলকাতায় বসে এই নদীর তীরে ফিরে যাওয়ার কথা বলতেন। নদীর মায়াবী রূপে মুগ্ধ হয়ে কবি লিখেছিলেন ‘সন্ধ্যা নদীর জলে’ নামক বই। 

বানারীপাড়ার সন্ধ্যা নদীতে মানতা সম্প্রদায় নৌকায় বসবাস করে, যেখানে নৌকাই তাদের ঘর, সংসার, জন্ম ও মৃত্যু। তারা প্রজন্ম ধরে নদীতে ভেসে মাছ শিকার করে জীবনযাপন করে এবং নিজস্ব কোনো ভূমি না থাকায় মৃত্যুর পর তাদের দেহ নদীতেই ভাসিয়ে দেওয়া হয়।


সন্ধ্যা নদীর রয়েছে মানুষকে মুগ্ধ করার এক অলৌকিক ক্ষমতা। সন্ধ্যা নদীর তীরে ‘মিনি কুয়াকাটা’ খ্যাত মনোমুগ্ধকর বাইপাস সড়কে সূর্যাস্ত দেখতে গোধূলি লগ্নে ভীড় করে হাজারো মানুষ। তবে এক সময় শত শত মাঝির খেয়া নৌকায় সন্ধ্যা নদী মুখরিত থাকলেও, কালের বিবর্তনে সেই পালতোলা নৌকা হারিয়ে গিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

1

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

2

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

3

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে

4

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

5

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

6

মোহাম্মদপুরে অপরাধী চক্রের বিরুদ্ধে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

7

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

8

১৪৮ ড্রোন ও ৮৬ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহ

9

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

10

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

11

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

12

সুদানে স্কুলে ড্রোন হামলা, শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি

13

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

14

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

15

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

16

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

17

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

18

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

19

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

20