NNTV
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়া সদর উপজেলার আশোকোলা এলাকায় সাইফুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।


পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, স্থানীয় বাঘোপাড়া বাজারে কয়েকজনের সঙ্গে চা পান শেষে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। আশোকোলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। যুবকদের সঙ্গে সাইফুল ইসলামের পূর্বপরিচয় ছিল। এ কারণে তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন।

একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলামকে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন , হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই বিপর্যয়, শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

1

চাঁদপুরে ব্যস্ত কর্মদিবস পার করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

2

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

3

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন সেলিনা সুলতানা

6

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

7

সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

8

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

9

নববর্ষকে স্বাগত জানিয়ে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা

10

আজ থেকে খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

11

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

12

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

13

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

14

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

15

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

16

নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচু

17

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

18

কলকাতায় অগ্নিকাণ্ড ৭ বাংলাদেশির মৃত্যুতে দুঃখ প্রকাশ ভারতীয়

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20