NNTV
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

নানা ঝামেলার পর  স্টার সিনেপ্লেক্সে শো পেল শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম শো ছিল। শোটির প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়। পরে ৮টা ২০ মিনিটে আরেকটি শো চূড়ান্ত করেছে স্টার সিনেপ্লেক্স।

মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা গেছে, ইতিমধ্যে প্রায় ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

পবিত্র ঈদুল ফিতরের দিনই স্টার সিনেপ্লেক্সে এই সিনেমাটি মুক্তি পায় ।  তবে ডিসিপি-সংক্রান্ত জটিলতার জন্য সিনেমাটি বিলম্বে মুক্তি পেল।

ঈদের দিন নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ চালাতে পারেনি বেশ কয়েকটি হল। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে বেশ কয়েকটি হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।

পরিচালক সাংবাদিকদের বলেন, সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে জাজ মাল্টিমিডিয়া। সার্ভারের জটিলতার কারণে নির্ধারিত সময়ে সিনেমাটি হলে পৌঁছানো যায়নি।
‘প্রিন্স’ সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

1

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

2

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

3

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

4

জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালে

5

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

6

মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা পাবেন

7

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

8

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

9

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

10

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

11

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

12

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

13

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

14

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

15

ফ্রিজে মাছ সংরক্ষণের সময় কত দিন?

16

চাঁদপুরে ব্যস্ত কর্মদিবস পার করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

17

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

18

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ, সময় ৪৮ ঘণ্টা

19

নারায়ণগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

20