NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় একটি মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডে ‘মারইয়াম প্রেস’ নামের একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সোহেল রানা (৪০) নামের ওই দোকানিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি দল মঙ্গলবার বিকেলে দোকানটিতে অভিযান চালায়। অভিযানে দোকান থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা সিলগুলোর পাশাপাশি একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়। এরপর সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়া হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ভোটে ব্যবহারের সিল তৈরি করা সম্পূর্ণ অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা জানিয়েছেন, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছিলেন। তবে কারা এসব সিল তৈরির অর্ডার দিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

1

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

2

অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

3

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

4

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব

5

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

6

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

7

সর্দি-কাশির সঙ্গে কলা খাওয়ার কি সম্পর্ক

8

১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো

9

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

10

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

11

ইরান যুদ্ধে অংশ নিতে যুক্তরাষ্ট্র পাঠালো ২৫০০ ‘স্থলসেনা’

12

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

13

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

14

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি

15

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

16

পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শি

17

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

18

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

19

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

20