NNTV
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

সিলেটের কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা বেগম ওই গ্রামের সোহেল আহমদের স্ত্রী। 

ফারহানার পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানার বিয়ে হয় সোহেল আহমদের সঙ্গে। বিয়ের পর থেকেই সোহেল তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন । তাদের ঘরে তিন সন্তান রয়েছে। 

নির্যাতনের কারণে কয়েক দিন আগে বাবার বাড়ি চলে যান ফারহানা। সেখান থেকে তিনি জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে মামার বাড়িতে বেড়াতে যান। গত সোমবার রাতে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই সিএনজি অটোরিকশা নিয়ে মামার বাড়ি গিয়ে ফারহানাকে নিয়ে আসেন। ওই রাতেই ছুরিকাঘাত করে খুন করা হয় তাকে।

ফারহানার ভাই সেলিম উদ্দিন জানান, সোহেল আহমদ মাদকাসক্ত। তিনি প্রায়ই ফারহানাকে মারধর করতেন। সর্বশেষ কয়েক দিন আগে সে স্বামীর বাড়ি ছেড়ে আসে। তাকে হত্যা করার পরিকল্পনা করেই মামার বাড়ি থেকে ফারহানাকে নিজের বাড়িতে নিয়ে যায় স্বামী সোহেল। তিনি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত স্বামী সোহেল আহমদকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

1

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

2

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

3

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

4

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

5

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

6

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

আবারও সু চির সাজার মেয়াদ কমাল জান্তা সরকার

8

বিএনপি খালেদা জিয়ার দেখানো পথে চলবে:রিজভী

9

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

10

হাদি হত্যা মামলায় চার্জশিট শুনানি বৃহস্পতিবার

11

ডাকা হচ্ছে জাতীয় সংসদের স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন

12

কুমিল্লায় খালে পাওয়া গেলো নিখোঁজ শিশুর মরদেহ

13

আজকের বাজারে স্বর্ণের দাম

14

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

15

সারাদেশে ৮৭ লাখ ৫০ হাজার প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন

16

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

17

আজ সন্ধ‍্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

18

ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আমেরিকার ১৮টি অঙ্গরাজ্যে বায়ুদূষণ স

19

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

20