NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশ এখনও কোনো জয় পায়নি । দুইটি ম্যাচ খেলে নাজমুল হোসেন শান্তর দল ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। প্রথম জয়ের খোঁজে আজ মাঠে নেমেছে তারা পাকিস্তানের বিপক্ষে।

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আজ শুক্রবার (৮ মে) টস জিতে  বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের সিরিজের প্রথম ম্যাচ সকাল ১০টায় শুরু হয়েছে। 

সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চলমান চতুর্থ চক্রে পাকিস্তানও খেলেছে দুই টেস্ট। পাকিস্তান অবশ‌্য একটি জিতেছে। একটি ড্র করেছে। এদিন পাকিস্তান দলে দুজনের অভিষেক হয়েছে। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফাজাল পেয়েছেন টেস্ট ক্যাপ।

গত চক্রে ১২ টেস্টের মধ্যে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থান পেয়েছিল বাংলাদেশ। চার জয়ের মধ্যে ৩টিই ছিল বিদেশের মাটিতে। এরমধ্যে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজও ছিল। ঐ সফরের আগে ১২টি হার ও একটি ড্র’র পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন চৌধুরী। 

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফাজাল, শান মাসুদ, সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান, লমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

1

হাদি হত্যা মামলায় চার্জশিট শুনানি বৃহস্পতিবার

2

জুয়ার অর্থ লেনদেন ঠেকাতে সরকারের নতুন আইন

3

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

4

আদালতে আসামি সোহেলের দায় স্বীকার , যুক্তিতর্ক বৃহস্পতিবার

5

চাঁপাইনবাবগঞ্জে যুবককে কোপানোর ঘটনায় গ্রেফতার ২

6

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

7

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

8

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

9

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

10

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

11

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

12

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

13

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারলেও সেমির স্বপ্ন বেঁচে, কঠিন সমীকরণ

14

আজকের নামাজের নির্ধারিত সময়সূচি

15

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

16

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

17

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

18

দাপুটে জয়ে রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস

19

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

20