NNTV
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

নেপাল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল।

প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিরোপা নিয়ে দেশের ফিরছে নারী ফুটসাল দল। সন্ধ্যা সোয়া ৬টায় দেশের মাটিতে পা রাখবেন তারা।

দেশে ফেরার পর ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে আসা হবে চ্যাম্পিয়নদের। রাতে সেখানেই হবে গ্র্যান্ড রিসিপশন। 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। প্রোগ্রাম শেষে জলসিড়িতে হবে নৈশভোজ। এরপর গুলশানের একটি হোটেলে থাকবেন চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান অর্জন করে ভুটান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ইয়ামাল ইস্যুতে কড়া জবাব স্পেনের

1

বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

2

নারায়ণগঞ্জে মাদক মামলায় অর্থদণ্ডসহ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

3

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

4

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

5

সারের বাড়তি দরে চাপে কৃষক, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

6

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েলি বাহিনী

7

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

8

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

9

মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন :এবি পার্টি

10

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

11

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধা

12

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

13

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

14

আইপিএলে এবার সেরা একাদশে এক বাংলাদেশি

15

নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্

16

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

17

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

18

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

19

সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

20