NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নৌ উপদেষ্টা বলেছেন হাদির খুনিরা দেশের বাহিরে পালালেও খুঁজে আনা হবে

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতরা দেশের বাইরে পালিয়ে থাকলেও তাদের খুঁজে বের করে আনা হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচিত করা হবে। চলতি মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।”

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’ নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ উপদেষ্টা।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, “হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবী যতদিন থাকবে, বিপ্লবীদের নাম যতদিন স্মরণ করা হবে, ততদিন হাদিকেও মানুষ মনে রাখবে।

তিনি আরও বলেন, যেহেতু শহীদ হাদি নলছিটির সন্তান, তাই তার জন্মস্থানের লঞ্চঘাট তার নামে নামকরণ করা হয়েছে। এটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল।

অনুষ্ঠান চলাকালীন নৌ উপদেষ্টার সামনেই হাদি হত্যার বিচারের দাবিতে ব্যানার হাতে বিক্ষোভ করেন তার সহকর্মী ও স্থানীয়রা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শহীদ হাদির বোন মাছুমা হাদি বলেন, “হাদির মাথায় গুলি চালানো মানে সমগ্র বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর গুলি চালানো হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে জনসম্মুখে বিচারের দাবি জানাই।”

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের শাসনামলে শরীফ ওসমান হাদি ‘সীমান্ত শরিফ’ ছদ্মনামে একটি ফেসবুক আইডি চালাতেন, যেখানে তিনি প্রতিবাদমূলক লেখা লিখতেন। তার লেখাগুলো থেকেই তার রাজনৈতিক অবস্থান বোঝা যায়।

হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আশঙ্কা

1

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

2

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে

3

মাউশির নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

4

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

5

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন আঘাত, দুইজন নিহত

6

শেরপুরে অ্যামোনিয়া গ্যাস লিকেজে ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

7

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

8

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

9

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

10

কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণ

11

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

12

মাগুরার আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

13

সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের হামলা

14

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে ব্রিটিশ শিয়াল

17

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

18

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

19

শোয়েব আখতার আজ ঢাকায় আসছেন

20