NNTV
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দক্ষিণ ভারতের তারকা থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’–এর মুক্তি স্থগিত করা হয়েছে। আগামীকাল ৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় ছবির মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ছবির সার্টিফিকেশন জটিলতা গড়িয়েছে আদালতে। ৯ জানুয়ারি রায় দেওয়ার কথা আদালতের। তবে সেদিনই ছবিটি মুক্তির দিন চূড়ান্ত থাকায় ঝুঁকিতে পড়তে চাচ্ছেন না প্রযোজকেরা। তাই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আনুষ্ঠানিক এক বিবৃতি প্রকাশ করে ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জিও স্টুডিওস। পাশাপাশি ভারত ও বিদেশে অগ্রিম বুকিং করা টিকিটের অর্থ দর্শকদের ফেরত দেওয়ার কথাও জানানো হয়েছে।

মুক্তি পিছিয়ে যাওয়ায় হতাশ ভক্তদের পাশে দাঁড়িয়েছেন তামিল ইন্ডাস্ট্রির একাধিক তারকা। অভিনেতা সিলাম্বরাসন টি আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘জনা নায়াগান’ যেদিন মুক্তি পাবে, সেদিনই শুরু হবে প্রকৃত উৎসব। অভিনেতা রবি মোহনও একই সুরে বলেন, ছবিটি মুক্তি পেলেই আনন্দ পূর্ণতা পাবে।

জটিলতা কোথায়
ছবিটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনে (সিবিএফসি) জমা পড়লে কয়েকটি দৃশ্য কাটছাঁটের নির্দেশনা দেওয়া হয়। এ শর্তে সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়। কিন্তু হঠাৎ সার্টিফিকেশনের প্রক্রিয়া থামিয়ে নতুন করে গঠিত কমিটির কাছে ছবিটি রিভিউর জন্য পাঠানো হয়েছে। এরপরই প্রযোজকেরা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন।
এ ছবিতে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি, সুনীলসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

1

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

2

হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

3

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

4

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

5

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার

6

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নি

7

আর্শদীপ ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে

8

বগুড়ায় হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

9

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

10

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

11

যৌন অপরাধী জেফরি এপস্টেইনে নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি

12

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

15

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

16

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

17

ঠাকুরগাঁয় ফের শীতের তীব্রতা বাড়লো

18

তাহসান স্ত্রী রোজার পুরোনো ভিডিও ভাইরাল

19

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

20