NNTV
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জনের সাজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক হওয়া এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগীকে ৪০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কসবা উপজেলা সদরের তফাজ্জল আলী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি-২০২৬ পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় এ ঘটনা ধরা পড়ে। আটক দু’জন হলেন- কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড যাচাইয়ের সময় কার্ডে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। পরে যাচাই-বাছাই শেষে অ্যাডমিট কার্ডটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, অ্যাডমিট কার্ড যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় না মেলায় তাদের সন্দেহ হয়। পরে যাচাই করে কার্ডটি ভুয়া বলে নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। ঘটনার পর আটক দুজনকে কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে রাখা হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, ভুয়া অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পলি কেবলসের শীর্ষ বিক্রেতা জহিরুল ইসলাম সরকার

1

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই

2

ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আমেরিকার ১৮টি অঙ্গরাজ্যে বায়ুদূষণ স

3

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

4

আজ হচ্ছে না শেরপুর-৩ আসনে নিবাচনী ভোট

5

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

6

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

7

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

8

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানি

9

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

10

তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

11

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

12

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

13

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

14

মোহাম্মদপুরে অপরাধী চক্রের বিরুদ্ধে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

15

২৩ দিন পর আবারও সচল হলো ইস্টার্ন রিফাইনারী

16

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

17

আত্মহত্যা করেছেন ৬১ ইসরাইলি সেনা

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

নিলামের মাধ্যমে হবে পিএসএলের খোলোয়াড় নির্বাচন

20