NNTV
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনার ১৯ মামলার আসামি শুটার শামীমের ভাই বদি গ্রেফতার

নেত্রকোনার সীমান্ত উপজেলার দুর্গাপুরের আলোচিত হত্যা মামলাসহ ১৯টি মামলার আসামি বদিউজ্জামান বদি (৪৭) কে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। 

গ্রেফতারকৃত বদি উপজেলার কুলাগড়া ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সেক্রেটারি আব্দুল আউয়ালের ছোট ভাই এবং আলোচিত শুটার মামীমের বড় ভাই।

গত ২৫ আগস্টের একটি অপহরণ মামলার আসামি হিসেবে পুলিশ গতকাল সোমবার (২ নভেম্বর) রাতে সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে তাকে দুর্গাপুরের সদরের মিনকি ফান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে। পুলিশ তাকে চলমান মামলায় গ্রেফতার দেখালেও আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহ করছেন অনেকেই।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাত শফিকুল ইসলাম নামের এক যুবককে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির যাওয়ার পথে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী ধোবাউড়া থানার রংসিংহপুর বাজার এলাকায় আটকে রাখে। মুক্তিপণের দাবিতে শুটার শামীম পাঁচ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে ধোবাউড়া পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা শফিকুলকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করলে স্বজনরা গিয়ে নিয়ে আসে। এই ঘটনায় ২৭ আগস্ট দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

পরদিন ২৫ আগস্ট মো. শফিকুল ইসলাম (৩৫) এর ভাই মো. ফারুক আহমেদ (৪৮) বাদী হয়ে সন্ধ্যায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করেন শামীম আহমেদ ওরফে ‘শুটার শামীম’ (৩৬), খোকন মিয়া (৩০), সোহেল ওরফে চান্দু সোহেল (৩৫), আবু ইমরান (৪০), মামুন মিয়া (৩০), জোনায়েদ মিয়া (৩২), রবিন মিয়া (৩৭) ও সিদ্দিক মিয়া (৩০)সহ অজ্ঞাত পরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়। প্রত্যেকের বাড়ি দুর্গাপুর উপজেলায়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বদির বিরুদ্ধে হত্যামামলাসহ ১৯ টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১৫ অক্টোবর সাংবাদিক আলিফ হত্যায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আলিফ হত্যায় দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে কাজ করছে পুলিশ। বদিউল আলম বদি আগে থেকেই হত্যা ও সহিংসতার মতো একাধিক মামলার সাথে জড়িত।

তিনি বলেন, সাম্প্রতিক হত্যা মামলায় (সাংবাদিক আলিফ হত্যা) সে অস্ত্র ও অর্থের জোগানদাতা হতে পারে কি না তার প্রাথমিক তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। আপাতত গ্রেফতার হওয়া অপহরণ মামলায় তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। রিমান্ড ও অধিকতর তদন্তে হত্যা মামলার মূল রহস্য বেরিয়ে আসবে। তার বিরুদ্ধে মূলত হত্যা ও নাশকতার মতো বড় বড় অপরাধের
অভিযোগই প্রধান।

এ ব্যাপারে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, বদির বিরুদ্ধে থাকা মামলাগুলোই বড়। তবে অন্য কোন কিছু আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গুলিতে নিহত আলিফের মোবাইল ফোন ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। সম্পন্ন হলে পুরোপুরি কাদের সংশ্লিষ্টতা ছিলো তা জানা যাবে।

গ্রেফতারকৃত বদির বিরুদ্ধে দুই দশকে ১৯ মামলা পুলিশি রেকর্ড (পিসিআর) অনুযায়ী, দুর্গাপুর পাহাড়ের সীমান্ত ইউনিয়ন কুল্লাগড়ার কাকড়াকান্দা গ্রামের সাত্তারের পুত্র বদিউল আলম বদির বিরুদ্ধে ২০০৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দুর্গাপুর থানাতেই ১৯টি মামলা রয়েছে।

অনেক মামলার চার্জশিটভুক্ত আসামিও তিনি। গত ২০০৫ সালের মে মাসে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলার মাধ্যমে পুলিশের খাতায় নাম ওঠে তার। এরপর একাধারে ২০১৫, ২০১৮, ২০২১, ২০২২, ২০২৩ এবং সর্বশেষ ২০২৪ সাল পর্যন্ত তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে।

পুলিশের নথিতে থাকা ২০০৫ সালের মে মাসে প্রথম হত্যা মামলার পর সর্বশেষ ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি দায়েরকৃত আরেকটি হত্যা ও সহিংসতা মামলায় ২০২৫ সালের ১৫ মার্চ চার্জশিট এবং ২০ জুলাই সম্পূরক চার্জশিট প্রদান করা হয়েছে।

এছাড়াও ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, গুরুতর জখম ও প্রাণনাশের হুমকির অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে।

২০২২ সালের ১৮ ডিসেম্বর, ২০২৩ সালের ১৮ জানুয়ারি, জুন ও নভেম্বর মাসে দায়েরকৃত একাধিক বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তার নাম রয়েছে। যার প্রায় সবকটিতেই পুলিশ তদন্ত শেষে ২০২৪ সালে আদালতে চার্জশিট দাখিল করেছে।

তবে ২০২৩ সালের ২৯ মার্চের একটি বিস্ফোরক মামলায় ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৮ সালের ১১ ডিসেম্বর এবং ২০২২ সালের ৩০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

পাশাপাশি ২০২৩ সালের ২৯ মার্চ সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে আঘাতের অভিযোগে দায়েরকৃত মামলাতেও ২০২৪ সালের ১৫ জুন তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

এছাড়াও জানা যায়, তিনি নিজ ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলা ও দা মজিবর হত্যা আলোচিত মামলার অন্যতম প্রধান আসামি বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

1

ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

এপেক্স ক্লাব বাংলাদেশ ডিস্ট্রিক্ট -১ এর কনভেনশন অনুষ্ঠিত

4

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

5

জামালপুরে বস্তবন্দি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

6

হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগে সড়ক অবরোধ।

7

ভারতকে সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

8

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক করলো সরকার

9

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

10

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

11

হাতিয়ায় ১৬০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

12

মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

13

যে কারনে মাঘের শুরুতে কমেছে শীতের তীব্রতা

14

সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

15

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

16

জেলেনস্কির -ফ্লোরিডায় ট্রাম্প যুদ্ধ বন্ধে ফলপ্রসু আলোচনা হওয়

17

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

18

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20