NNTV
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোটকেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে, যা ব্যবহার করে ভোটাররা এনআইডি নম্বরের মাধ্যমে ঘরে বসে নিজেদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।


ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।

তিনি আরও জানান, এছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফল সম্পর্কেও জানা যাবে।

অ্যাপটি ইন্সটল করার পর ভোটারের জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর প্রদান করলে প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি নম্বর, ভোট দেওয়ার জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, পাশাপাশি ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

1

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

2

বেছে নিলেন ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটের চার সুপারস্টার ,কোচ মার্ক

3

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

4

দেড় বছর বিরতির পর নারী ফুটবল লিগ শুরু হলেও তা নিছক নিয়ম রক্ষ

5

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

6

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

7

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

8

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

9

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

10

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

11

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

12

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

13

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

14

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

15

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

16

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

17

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ

18

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

19

ভূমিকম্প অনুভূত ইরানে

20