NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবারও ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বিমান হামলায় নিহত ৫ জন

ভেনেজুয়েলার উপকূলবর্তী পূর্ব প্রশান্ত মহাসাগরে মাছ ধরার নৌকায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পাঁচ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই হামলা আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হয়েছে এবং এটি মাদক বিরোধী অভিযানের অংশ।

এর আগে বুধবার একই এলাকায় বিমান হামলায় আরও চার জন নিহত হয়েছিল। লাতিন আমেরিকা অঞ্চলে পরিচালিত সামরিক অভিযান সাউদার্ন স্পিয়ার এর নেতৃত্বদানকারী মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, হামলায় নিহত চারজনকে মাদক সন্ত্রাসী হিসেবে দাবি করা হয়েছে। তবে ধ্বংস হওয়া মাছ ধরার নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনও প্রমাণ প্রকাশ করতে পারেনি সাউদার্ন কমান্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দ্রুতগতির একটি নৌযানকে ধ্বংস হতে দেখা যায়। সাউথকম জানিয়েছে, জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত একটি মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে যুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে সাম্প্রতিক মাসগুলোতে এসব হামলা পরিচালিত হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪।

আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞরা এসব হামলাকে আন্তর্জাতিক জলসীমায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ঠেকাতে এসব পদক্ষেপ প্রয়োজনীয় এবং ভেনেজুয়েলাভিত্তিক মাদক কার্টেলগুলোকে এর জন্য দায়ী করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

1

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

2

হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

3

এবার ভারতজুড়ে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম

4

এসএসসি পরীক্ষার্থী কমেছে দিনাজপুর শিক্ষাবোর্ডে

5

কানাডার কোচ হলেন মন্টি দেসাই

6

মির্জা ফখরুলের মতে, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে

7

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন ক্রিকেট

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

10

ভারতে হাতির আক্রমণে ৬ জনের প্রাণহানি

11

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

12

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

13

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

14

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

15

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

16

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

17

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

18

নির্বাচনী প্রচারে তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

19

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

20