NNTV
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। জনগণের স্বার্থরক্ষা আমাদের অগ্রাধিকার। তাই জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ, এবং দরিদ্র মানুষের জীবিকা রক্ষার স্বার্থে কর্তৃপক্ষকে মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনার দিকে এগোতে হবে।

তিনি বলেন, পাশাপাশি সরকারের রাজস্ব প্রাপ্তিও নিশ্চিত করতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা ‘জাল যার জলা তার’-এই নীতিতে বিশ্বাসী।

ইজারা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান জলমহাল ব্যবস্থাপনা নীতি যথাযথ অনুসরণের নির্দেশনা দেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রচলিত আইন ও নীতিমালার আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে অসামঞ্জস্যপূর্ণ ইজারা মূল্যগুলোকে যুগোপযোগী এবং সরকারের সর্বোচ্চ রাজস্ব প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় কিশোরগঞ্জ জেলার ১২টি জলমহালের প্রস্তাবের নয়টি, খুলনা জেলার ১২টির মধ্যে ছয়টি, হবিগঞ্জ জেলার ৩০টি থেকে ২০টি, সুনামগঞ্জ জেলার ৫৪টির মধ্যে ৪৩টি প্রস্তাব অনুমোদন করা হয়।

বাকি প্রস্তাবগুলো অধিকতর যাচাইপূর্বক পরবর্তীতে উপস্থাপন করতে এবং যেখানে প্রস্তাবিত ইজারা মূল্য যথাযথ নয় সেখানে পুনঃইজারা বিজ্ঞপ্তি প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। এ ছাড়াও সভায় পাবনা জেলার ২৩টি জলমহাল উন্মুক্ত করার প্রস্তাব সভায় অনুমোদন করা হয়েছে।

সভায় মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

1

কনস্টেবল থেকে এএসআই পদে উত্তীর্ণ মানিকগঞ্জের উজ্জ্বল ভূঁইয়া

2

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

3

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

4

গাজায় মরক্কোর সেনা মোতায়েন,ইসরায়েলের সাথে আঁতাতের অভিযোগ

5

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

6

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

7

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

8

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

9

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

10

ওপেনএআই চালু করল ‘অ্যাপ স্টোর’

11

সংসদে বিরোধীদলের আপত্তির মুখেই দুই বিল পাস

12

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

13

কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্

14

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

15

যে ফর্মুলায় এগোচ্ছে যুক্তরাষ্ট্র

16

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

17

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

18

জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

19

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

20