NNTV
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় আগুনে পুড়লো জুটের গোডাউন-ইজিবাইকের গ্যারেজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে ফতুল্লার মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিন দিয়ে অন্তত ১৫ থেকে ২০টি গোডাউন তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছেন। এসব গোডাউন ভাড়া নিয়ে অনেকেই জুটের ব্যবসা করেন। আবার কেউ ইজিবাইকের গ্যারেজ দিয়ে ব্যবসা করেন। 

শুক্রবার ভোর ৬টায় এসব গোডাউনের কোন একটিতে আগুন ধরে দ্রুত আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার জুটের গোডাউনে এবং আলী, শহিদ, আনোয়ারের ইজিবাইক গ্যারেজ মুহুর্তেই আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া অনেক উপড়ে উঠে যায়। এতে আশপাশের কলকারখানায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ক্ষতিগ্রস্ত আসলাম মেম্বার জানান, কিভাবে কোন গোডাউন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কেউ বলতে পারেনা। স্থানীয় লোকজনের ফোন পেয়ে ঘুম থেকে উঠে গিয়ে গোডাউনের চিহ্ন পর্যন্ত পাইনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবাদুল্লাহ আল আরিফিন বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইকের কোন একটি গ্যারেজে বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ নারায়ণগঞ্জ আসছে তারেক রহমান

1

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

2

বালিয়া ও বাগাদী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

3

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

4

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

5

শুভ বড়দিন আজ

6

প্রতিরক্ষা চুক্তি ঘিরে সৌদি-পাকিস্তান-তুরস্ককে ইরানের কড়া বা

7

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

8

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

10

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

11

ভারতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

12

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

13

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের আক্রমন

14

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

15

এমিরেটসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির মেয়াদ বাড়াল আর্সেনাল

16

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

17

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে : জ্বাল

18

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

19

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

20