NNTV
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার (০৫ ডিসেম্বর) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। অসংখ্য নির্যাতনের মাঝেও যার দৃঢ় অবস্থানকে দমানো যায়নি, সেই নাম খালেদা জিয়া। তাকে নির্যাতনের মাধ্যমে অসুস্থ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশের মানুষ আজ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করছেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের কাছে ফিরে আসতে পারেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

রিজভী আরও বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে হোয়াটসঅ্যাপের প্রতারণা থেকে বাঁচবেন

1

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

2

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

3

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

4

নারায়ণগঞ্জ আইন কলেজে নির্বাচনের মাধ্যমে কমিটি চায় সাধারণ শিক

5

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

6

রাজধানীতে এক মাসে মশা বেড়েছে ৪০%

7

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

8

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

9

লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

10

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

11

মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলা:২ আসামির মৃত্যুদণ্ড বহাল

12

বাংলাদেশ ব্যাংক চালু করেছে প্রি-শিপমেন্ট ঋণ

13

রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মো

14

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

15

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

16

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

17

ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইউক্রেনকে ইরানের হুঁশিয়া

18

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

19

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

20