NNTV
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক  পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ১ মার্চ থেকে।তবে এবার ফি বেড়েছে সব বিভাগেই। ৯মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফি জমা দেওয়ার তারিখ এর মধ্যে নির্ধারিত সময় ৯ মার্চ পর্যন্ত, আর বিলম্ব ফিসহ সুযোগ থাকবে ১৮ মার্চ পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারলে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।

এবার নিয়মিত শিক্ষার্থীদের জন্য বিভাগভিত্তিক মোট ফি নির্ধারণ করা হয়েছে। গত বছর বিজ্ঞান শাখার ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। অর্থাৎ বেড়েছে ২১০ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২০২৫ সালে ফি ছিল ২ হাজার ২২৫ টাকা। চলতি বছর নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। এখানেও বেড়েছে ২১০ টাকা।

তালিকা অনুযায়ী, বিজ্ঞান শাখার চতুর্থ বিষয়সহ শিক্ষার্থীদের বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা, কেন্দ্র ফি ব্যবহারিক ফিসহ ৮৫৫ টাকা। সব মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা।

মানবিক শাখার অষ্টম বিষয়সহ শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা। মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা।

ব্যবসায় শিক্ষা শাখার চতুর্থ বিষয়সহ শিক্ষার্থীদের ক্ষেত্রেও বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা। মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।

২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে ওই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।

জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫ দশমিক ০০ এর কম পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে তাঁদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।

নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নিতে পারবে, তবে তা বাধ্যতামূলক করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শুরুর তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

1

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

2

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

3

নেত্রকোনায় কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

4

রাষ্ট্র শক্তিশালী  ভালো না,জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খস

5

সৌদিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ করলেন আব্বাস আরগচি

6

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

7

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

8

কৃষিপ্রতিমন্ত্রী হিসেবে বকুল এমপিকে চায় নেতাকর্মীরা

9

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

10

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

11

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

12

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

13

আজ থেকে খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

14

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

15

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

16

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

17

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

18

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

19

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামে

20