NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

ভারতের উত্তরপ্রদেশের বারানসিতে জাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুলে কফ সিরাপ তৈরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোডিনযুক্ত কফ সিরাপ অবৈধভাবে বিভিন্ন রাজ্য ও সীমান্তপারে পাচারের সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ ছিল। খবর হিন্দুস্তান টাইমস'র।

পুলিশ জানায়, অভিযুক্তরা একাধিক ভুয়া ফার্মা কোম্পানি খুলে জিএসটি নম্বর ও প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করেছিল। তবে এসব প্রতিষ্ঠানের কোনো বাস্তব ব্যবসা কার্যক্রম ছিল না। মূলত জাল বিল ও ইনভয়েস তৈরি করতেই কোম্পানিগুলো ব্যবহার করা হতো।

দুটি পৃথক মামলায় এই গ্রেফতার কার্যক্রম চালানো হয়। বারানসির রোহানিয়া এলাকা থেকে স্বপ্নিল কেশরি, দিনেশ যাদব ও আশিষ যাদবকে আটক করা হয়। অন্যদিকে সারনাথ এলাকা থেকে বিষ্ণু পাণ্ডে ও লোকেশ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে জানা গেছে, একটি ভুয়া কোম্পানির মাধ্যমে প্রায় ১৩ কোটি রুপি এবং আরও দুটি কোম্পানির মাধ্যমে প্রায় ১০ কোটি রুপির লেনদেন করা হয়েছে। এসব কফ সিরাপ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বেশি দামে সরবরাহ করা হতো। পরে অবৈধ চ্যানেলের মাধ্যমে সেই অর্থ বারানসিতে ফেরত আনা হতো।

পুলিশের বিশেষ তদন্তকারী দল এর সাথে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র খতিয়ে দেখছে। মামলার মূল সন্দেহভাজন শুম্ভম জাইসওয়ালের সম্পদ বাজেয়াপ্তের প্রস্তুতিও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌদ্রের মাঝেও বৃষ্টির সম্ভাবনা

1

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

2

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

3

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

4

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

5

বাগেরহাটে গ্রেফতার হয়েছে তাঁতীলীগ নেতা

6

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

7

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্

8

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

9

নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশ

10

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

11

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

12

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত

13

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

14

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

15

বৈষম্যবিরোধী নেতা : ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়

16

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

17

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

18

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

19

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

20