NNTV
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশু নিহত

রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ দুটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

আজ বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত (১১)। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশা মনির পরিবার সূত্রে জানা গেছে, তারা ৮ নম্বর লেনে বসবাস করেন। তাদের পাশের বাড়িতে থাকে নুসরাতের পরিবার। দুপুরে রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি দেয়াল ভাঙা হয়নি। ভেতরে দেয়ালের পাশেই রাখা ছিল ইট ও বালু। শিশু দুটি যখন ঠিক দেয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা মনি ও নুসরাত। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেওয়ালের নিচ থেকে বের করেন। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আয়েশা মনির বাবা ইকবাল জানান, এক ছেলে ও  দুই মেয়ের মধ্যে মেঝো আয়শা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়।
 
নিহত নুসরাত জাহান মরিয়ম বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

1

ভারতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

2

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

5

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

6

হাদি হত্যা মামলা : সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

7

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

8

এবার ১৩ লাখ ডলারের গাড়ি কিনলেন ক্রিস্টিয়ানো রোনালদো

9

আজ বিশ্ব সাইকেল দিবস

10

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

11

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

12

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

13

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

14

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

15

ইরান আটক করল বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ

16

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

17

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

18

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

19

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

20