NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রবেশপত্র সংক্রান্ত জটিলতার কারণে অংশ নিতে পারেনি বগুড়া ও নাটোরের দুইটি কলেজের ১৮ জন শিক্ষার্থী। তবে বিশেষ ব্যবস্থায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে শনিবার (৪ জুলাই) থেকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড।

আজ শুক্রবার (৩ জুলাই) রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সংশ্লিষ্ট ১৮ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে কাজ চলছে। ফলে তারা শনিবার অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা থেকে অংশ নিতে পারবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ জন এবং নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাছে জমা দিয়েছিলেন।

অভিযোগ আছে, ওই অর্থ সময়মতো শিক্ষা বোর্ডে জমা না দেওয়ায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। ফলে প্রবেশপত্র ইস্যু না হওয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, বাদপাড়া পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র পরীক্ষা দেওয়ার বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তারা এখন বাংলা দ্বিতীয় পত্র দিয়ে পরীক্ষা শুরু করছে। যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত আছে। 

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার প্রথম দিন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ২১ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংয

1

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

2

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

ওয়ালমার্টের বাজার মূলধন ছুঁলো ১ লাখ কোটি ডলার

4

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

5

আজকের নামাজের সময়সূচি ২ জানুয়ারি ২০২৬ (১৮ পৌষ ১৪৩২, ১২ রজব

6

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

7

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

8

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

9

জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে

10

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

11

হলুদ কার্ডের শাস্তির নিয়ম বদলে যাচ্ছে

12

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

13

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

14

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্

15

খালেদা জিয়া বিএনপির মূল কারিগর : মির্জা ফখরুল

16

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

17

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

18

যেসব খাবার চুল দ্রুত বাড়তে সাহায্য করে

19

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

20