NNTV
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

এবারের মৌসুমে আইপিএল খেলার পরিবর্তে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা । তিনি জানিয়েছেন, আইপিএলে পারিশ্রমিক কম ও সূচি দীর্ঘ হওয়ায় নিজের সময় এবং দক্ষতার তুলনায় সেটি যৌক্তিক মনে হয়নি।

জাম্পা ২০২৫ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। তবে গত ডিসেম্বরে নিলামের আগে ফ্রাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। ১৬ ডিসেম্বরের মেগা নিলামে নিজের নামও জুড়েননি জাম্পা। এরপর পিএসএলে করাচি কিংসের হয়ে নাম লেখান তিনি।

জাম্পা পডকাস্টে বলেন, 'এই বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সত্যি বলতে, আমার মতো দক্ষ খেলোয়াড়দের আইপিএলে অন্যান্য ক্যাটাগরির খেলোয়াড়দের মতো উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। টুর্নামেন্টের দৈর্ঘ্য বিবেচনায় এটি চালানো যৌক্তিক মনে হয়নি।'

পিএসএলে করাচি কিংস তাকে ৪.৫ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে। চলতি মৌসুমে দুই ম্যাচে ৪.৬২ ইকোনমি রেটে তিনটি উইকেট শিকার করেছেন জাম্পা। যদিও আইপিএলে নেই, স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ড এখনও তার দখলে, ২০১৬ সালে অভিষেক মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

জাম্পা আরও জানান, 'মাসখানেক আগে পিএসএলের বিষয়টি সামনে আসে। সবকিছু দ্রুত ঘটে গেল, তবে এখানে খেলা আমি উপভোগ করছি।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল আগামী ২৯ অক্টোবর পর্যন্ত

1

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

2

সরকারের বিরুদ্ধে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে

3

আজকের নামাজের সময়সূচি ২ জানুয়ারি ২০২৬ (১৮ পৌষ ১৪৩২, ১২ রজব

4

রাজবাড়ীতে জামিনে মুক্তি পাওয়া যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদ

5

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

6

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

7

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

8

সিডনিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা সভা

9

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

12

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

13

জাপানে ভয়াবহ তুষারপাতে ৩০ জনের মৃত্যু

14

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

15

ওসমান হাদির জানাজা থেকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

16

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

17

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

18

আবারও সৌদিতে এশিয়ার ক্লাব ফুটবলের মহারণ

19

মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সময়

20