NNTV
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৪ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৭১ জন, মতিঝিলে ৫৬ জন, তেজগাঁওয়ে ৫০ জন, মিরপুরে ১২৪ জন, গুলশানে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, গোয়েন্দা বিভাগে তিনজন এবং সিটিটিসির অভিযানে একজন রয়েছেন।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, পাঁচটি ককটেলসদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬টি ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।পজচজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

1

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

2

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

3

নারায়ণগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

4

সৌদি আরবে মিললো বিরল খনিজ

5

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

6

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

7

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

8

আবারও বাড়ছে তেলের দাম

9

জাপান সফরে গেলেন জামায়াত আমির

10

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

11

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

12

রাষ্ট্র শক্তিশালী  ভালো না,জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খস

13

শপথ নেননি রুমিন ফারহানা,সংবিধান সংস্কার পরিষদে

14

এপ্রিলের প্রথম সপ্তাহে ৮২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

15

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

16

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তরুণদের

17

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

18

ভারতে অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

19

নারায়নগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

20