NNTV
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা, ভাঙলেন সব রেকর্ড

হলিউডে বক্স অফিস ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন জো সালদানা। আনুষ্ঠানিকভাবে তিনিই এখন বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর এই কীর্তি অর্জিত হয়েছে। ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১.২৩ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।

এই সাফল্যের মাধ্যমে জো সালদানা এমন এক অনন্য অবস্থানে পৌঁছেছেন, যেখানে তিনি একমাত্র অভিনেত্রী হিসেবে বিশ্বের সর্বোচ্চ আয় করা চারটি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো হলো- ২০০৯ সালের অ্যাভাটার, ২০২২ সালের অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ড গেম এবং ২০১৮ সালের অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। চারটি ছবিই বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

‘অ্যাভাটার’ সিরিজের পাশাপাশি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে গামোরা চরিত্রে এবং গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি সিরিজেও দর্শকপ্রিয়তা পেয়েছেন সালদানা। এছাড়া স্টার ট্রেক ট্রিলজিতে নয়োটা উহুরার চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ওই সিরিজটিও বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।

বক্স অফিস বিশ্লেষণকারী সংস্থা ‘দ্য নাম্বার্স’–এর তথ্য অনুযায়ী, জো সালদানার অভিনীত ছবিগুলোর মোট আয় এখন দাঁড়িয়েছে ১৫.৪৭ বিলিয়ন ডলার। এই রেকর্ডের মাধ্যমে তিনি স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল. জ্যাকসনকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন।

মাইলফলক অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালদানা তার সহশিল্পী, পরিচালক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, 'এই সাফল্য একার নয়। অসাধারণ সব সিনেমা, পরিচালকদের বিশ্বাস আর দর্শকদের ভালোবাসাই আমাকে এখানে এনেছে।'

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান পরিচালক জেমস ক্যামেরন, জে. জে. আব্রামস, জো ও অ্যান্থনি রুশো এবং জেমস গানকে। সালদানা বলেন, 'জেমস ক্যামেরন আমার মধ্যে এমন সম্ভাবনা দেখেছিলেন, যা অনেক সময় আমি নিজেও বুঝতে পারিনি।'

বিশ্বজুড়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এই সাফল্য আমাদের সবার।'

২০২৫ সাল জো সালদানার ক্যারিয়ারে আরও একটি স্মরণীয় বছর। মার্চ মাসে ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা সহ-অভিনেত্রীর অস্কার জেতেন। এর মাধ্যমে তিনি প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার অর্জন করেন। একই ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব, বাফটা ও ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছেন।

বর্তমানে ‘অ্যাভাটার’ সিরিজে নেইতিরির চরিত্রে অভিনয় করছেন জো সালদানা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ

1

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

2

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ফের গ্রেপ্তার

3

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

4

Independent candidates claim that the voting environment is

5

অবশেষে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

6

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

7

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

8

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

9

কিশোরগঞ্জে ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

10

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

11

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

12

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

13

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

14

বরগুনায় একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

15

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

16

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

17

পদত্যাগের দাবি জোরালোভাবে চলছে কিন্তু পদত্যাগ করবেন না যুক্

18

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

19

তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

20