NNTV
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

শনিবার বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়, বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।


তবে এখন নতুন করে ক্ষীণ আশা জেগেছে, আইসিসি হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে। তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর। 

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী শুক্রবার বা সোমবার তারা এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে গতকাল প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠক শেষে জানান বোর্ড প্রধান মহসিন নাকভি। আর পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলেই বাংলাদেশকে ফেরানো হবে।

পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। আর তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে ওই গ্রুপে বাংলাদেশ খেললে তাদের দাবি অনুযায়ী সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়।


হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান যদি বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ। 

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

এমন প্রতিবেদনে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন করে ভাববে। কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বর্জন করবে, তারাই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায় সেটা হবে পাকিস্তানের জন্য বোকার মতো কাজ। আর সেই বোকামি যেন পাকিস্তান না করতে পারে, সেজন্যই হয়তো এমন চতুর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখছে আইসিসি। এখন দেখার অপেক্ষা, পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

1

আর্সেনাল হারাল পয়েন্ট

2

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

3

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

4

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

5

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

6

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

7

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

8

আগামীকাল এলপিজির নতুন দাম ঘোষণা

9

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

10

আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

11

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

14

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

15

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

16

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

17

আজ মহান স্বাধীনতা দিবস

18

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

19

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

20