NNTV
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে কারনে মাঘের শুরুতে কমেছে শীতের তীব্রতা

পৌষের শীত মোষের গায়, মাঘের শীতে বাঘ পালায়’- মাঘ মাসের তীব্র শীতে বাঘ পর্যন্ত কাবু হয়, এই প্রবাদের সঙ্গে প্রকৃতির আচরণে এবার যেন খানিকটা অমিল। মাঘের শুরুতেই প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া। হাড়কাঁপানো কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট কাটিয়ে শীত কি তবে বিদায় নিতে শুরু করেছে?

 আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, এই সময়ের অন্যান্য বছরের তুলনায় শীতের তীব্রতা কম অনুভূত হওয়ার মূল কারণ হলো বাতাসে আদ্রতার বৃদ্ধি, উত্তর-পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ এবং কুয়াশা কমে যাওয়া।

আফরোজা সুলতানা বলেন, 'গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই।'

তিনি আরও বলেন, 'বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান বেশি হওয়ায় শীত কম অনুভূত হচ্ছে।'

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, 'এবার বাতাস অনেকটাই আদ্র। এর ফলে ঠোঁট ফাটার মতো শীতজনিত সমস্যাও কম দেখা যাচ্ছে। পৌষ মাসের শেষ দিকে কুয়াশার প্রকোপ বেশি থাকায় শীত বেশি অনুভূত হয়েছিল। কিন্তু এখন বেলা বাড়লেই কুয়াশা অনেকটাই কেটে যাচ্ছে এবং ঝলমলে রোদ দেখা যাচ্ছে।'

তিনি জানান,'অন্য বছর এ সময় উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাসের প্রবাহ থাকলেও বর্তমানে বাতাস প্রবাহিত হচ্ছে উত্তর-পূর্ব দিক থেকে। এসব কারণে শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। আগামী কিছু দিন এ অবস্থা বজায় থাকার সম্ভাবনা আছে।'

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধ থেকে রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমিরেটসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির মেয়াদ বাড়াল আর্সেনাল

1

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

2

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

মোহাম্মদপুরে অপরাধী চক্রের বিরুদ্ধে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

5

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

6

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড ক

7

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

8

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

9

যে দোয়া আল্লাহ খুব পছন্দ করেন

10

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

11

অ্যাস্টন ভিলা নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করলো

12

গর্ভের শিশুর লিঙ্গ শনাক্ত করা যাবে না: হাইকোর্টের রায়

13

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

14

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

15

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

16

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

17

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

18

শাহবাগের ঘটনায় ছাত্রদলের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

19

নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইক ব্যবহার না করার নির্দেশ

20