NNTV
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত বিশেষ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনাস্থলে পৌঁছে এই দৃষ্টান্ত স্থাপন করেন দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা এই নেতা।


এদিন বিকেল চারটার দিকে তারেক রহমান সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠার পর তিনি উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে তখন সারি সারি চেয়ার পাতা ছিল এবং প্রটোকল অনুযায়ী প্রতিটি চেয়ারের গায়ে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল বিশেষ নকশার একটি রাজকীয় বা আলিশান চেয়ার।

উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমান নিজের আসনে বসতে যান। তবে নির্ধারিত বিশেষ চেয়ারটি দেখেই তিনি সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে আয়োজকেরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দিলে তিনি সেখানেই আসন গ্রহণ করেন। এর কয়েক মিনিটের মাথায় তিনি তার বক্তব্য শুরু করেন।


এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

1

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

2

বন্দরে নবীগঞ্জ গার্লস স্কুলের ছাত্রীদের মাঝে স্যানিটারি সুরক

3

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

4

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

5

ইসলামকে অসম্মান করায় ইসরায়েলি নাগরীকের ভিসা বাতিল করলো অস্ট্

6

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

7

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

8

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কা

9

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

10

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

11

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

12

দেড় বছর বিরতির পর নারী ফুটবল লিগ শুরু হলেও তা নিছক নিয়ম রক্ষ

13

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুল

14

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

15

দিনাজপুরে মা-মেয়ের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

16

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

17

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

18

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

19

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

20