NNTV
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে কবর জিয়ারত করেন।

এর আগে, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। এরপর তারেক রহমান আগারগাঁওয়ে  নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন। তবে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। ১৯ বছর পর প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে গিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দুই হাত তুলে নিজেই দোয়া করেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে। পরে সড়কের জনস্রোত ঠেলে জিয়াউর রহমানের সমাধি থেকে সাভার পৌঁছাতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগে যায়। নীরবে দাঁড়িয়ে থেকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্বাক্ষর করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। এরপর ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

1

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

2

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

3

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ৪ জন নেতার পদত্যাগ

4

ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে চিঠি পাঠাল ইসি

5

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

6

পাকিস্তানকে ছাড়মূল্যে তেল দিবে রাশিয়া

7

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

8

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

9

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

10

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

11

ডোনাল্ড ট্রাম্প এর কারণে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

12

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

13

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

14

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

15

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

16

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

17

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন ক্রিকেট

18

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

19

নারায়ণগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

20