NNTV
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৭ মার্চ) দ্বিতীয় দিনে রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (২৮ মার্চ) তৃতীয় দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

রবিবার (২৯ মার্চ) চতুর্থ দিনে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

পল্লবীতে একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ উদ্ধার

2

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

3

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

4

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

5

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জন অভিযুক্ত

6

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

7

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার

10

বিএনপি খালেদা জিয়ার দেখানো পথে চলবে:রিজভী

11

সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের হামলা

12

উত্তর কোরিয়ায় কিম জং উনের বোনের পদোন্নতি

13

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

14

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

15

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

16

২ বিভাগসহ দেশের ৮ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ

17

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

18

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

19

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

20