NNTV
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

হৃদরোগের ঝুঁকি কমবে যেসব খাবার খেলে

হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তন যেমন জরুরি, তেমনি খাদ্যাভ্যাসও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশুদ্ধ ও পুষ্টিকর খাবার হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত, সেগুলো হলো-

মাছ

স্যামন, ম্যাকারেল, সার্ডিনের মতো মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা রক্তনালির সুস্থতা বজায় রাখে। হালকা রান্না করা বা ভাপা মাছ খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে। ডিমও প্রোটিনের ভালো উৎস, তবে ডিমের কুসুম সীমিত পরিমাণে খাওয়া ভালো।

শাক-সবজি

পালং, ব্রকলি, ফুলকপি, টমেটো, গাজর ও অন্যান্য শাক-সবজি ভিটামিন, খনিজ ও ফাইবারে সমৃদ্ধ। এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

ফলমূল

আপেল, কমলা, বেরি জাতীয় ফল হৃদরোগ প্রতিরোধে কার্যকর। ফলের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর ক্ষতি রোধ করে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

ডাল ও বাদাম

ছোলা, মুসুর ডাল, কাশু, আখরোট ও বাদামে স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিন থাকে। এগুলো রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

শস্য

ওটস, ব্রাউন রাইস, হোল হুইট ব্রেডের মতো পুরো শস্যে ফাইবার থাকে। এটি রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে।

স্বাস্থ্যকর তেল

অলিভ অয়েল, বাদামের তেল বা সরিষার তেল ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি কমে। তেলের ভেতরে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট হৃদযন্ত্রের জন্য উপকারী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুুরে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত শুরু

1

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

2

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

3

ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

4

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

5

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

6

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

7

এসএসসি পরীক্ষার্থী কমেছে দিনাজপুর শিক্ষাবোর্ডে

8

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

9

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

10

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবানের ৩২ জন নাগরিক নিহত, দু

11

মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আর

12

রাজধানীতে রড চুরির অভিযোগ, গণধোলাইয়ে যুবকের মৃত্যু

13

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

14

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

15

নারায়ণগঞ্জে সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

16

জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘ

17

ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

18

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

19

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

20