NNTV
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মারা গেলেন ৪০ বার হজ করা সৌদির প্রবীণতম ব্যক্তি

সৌদির সবচেয়ে প্রবীণ ব্যক্তি নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৪২ বছর বয়সী এই বৃদ্ধ তার জীবদ্দশায় ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় ৭ হাজার মানুষ অংশ নেন। পরে তাকে তার নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।

জানা গেছে, নাসের বিন রাদান অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। পবিত্র কাবা শরিফ ও হজের প্রতি তার ছিল গভীর অনুরাগ। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে তিনি ৪০ বারের বেশি হজ সম্পন্ন করেছেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

মৃত্যুকালে তিনি সন্তান ও নাতি-নাতনিসহ মোট ১৩৪ জন বংশধর রেখে গেছেন। তার জীবনের আরেকটি বিস্ময়কর অধ্যায় হলো, ১১০ বছর বয়সে তিনি সর্বশেষ বিয়ে করেছিলেন এবং সেই বয়সেও তিনি এক কন্যাসন্তানের বাবা হন।
 
নাসের বিন রাদান আধুনিক সৌদি আরব রাষ্ট্র হিসেবে একীভূত হওয়ার আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সবার শাসনামল প্রত্যক্ষ করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

1

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

2

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

3

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বললেন শুদ্ধি অভিযান চালাতে

4

জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট এলাকা

5

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

6

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

7

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

8

অনিয়ন্ত্রত অর্থনীতি সচল করার পরীক্ষা

9

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

10

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

11

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

12

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

13

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

14

ভারত তৈরি করবে রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি

15

চরম দারিদ্রতাকে পাশ কাটিয়ে গড়ে উঠছে ফুটবলের নগরী কুড়িগ্রা

16

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিস কী বলচ্ছে

17

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

18

ঘন কুয়াশায় নৌরুটে দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ

19

আজ পিএসএলের ১১তম আসর শুরু

20