NNTV
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

পাঁচ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে। আজসোমবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

তারা হলেন : 
১. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. তওফিক মাহবুব চৌধুরী প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি), বিপিএ, সারদা, রাজশাহী।
২. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য কুসুম দেওয়ান অতিরিক্ত আইজি (নৌ পুলিশ) ঢাকা।
৩. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর) ঢাকা (টিআর পদে)।
৪. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৫. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য আবু হাসান মুহম্মদ তারিক (অতিরিক্ত আইজি পুলিশ অধিদপ্তর) ঢাকা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
 
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলির হামলার পর গাজায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নি

1

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

4

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে চালক নিহত

5

পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুক

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

বরগুনায় প্লাস্টিকের ব্যবহার কমাতে বসুন্ধরা শুভসংঘের মানববন্

8

সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু ও টুকু

9

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

10

আগামী শনিবার জুলাই শহীদদের স্মরণসভা , উপস্থিত থাকবেন প্রধানম

11

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

12

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

13

মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিরাজ : সিলেট কোচ

14

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য-সম্মিলন

15

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

16

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

19

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

20