NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ  শুক্রবার ৬ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।


মাদ্রাসা সূত্র জানায়, দু’দিনব্যাপী এই বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের শুক্রবার দ্বিতীয় দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যোগ দেওয়ার কথা রয়েছে- ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর।

এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, দেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা এই মহাসম্মেলনে অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসার প্রাঙ্গণে এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

1

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ আসামীকে গ্রেপ্তার ক

2

দীর্ঘ বিরতির পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে স্কুলগুলো

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা : জামায়াত নেতা

5

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

6

শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার সিঁড়ি নয় এই মানসিকাতা থেকে বেরিয়ে

7

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

8

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

9

সড়ক দুর্ঘটনায় নিহত হলে ৫ লাখ আর্থিক সহায়তা দেবে বিআরটিএ

10

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

11

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

12

পানিতে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হয়েছে ল্যুভর জাদুঘরে

13

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

14

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

15

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

16

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

17

নারী স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার:স্বাস্থ্য প্রতিমন্ত্রী

18

সৌদিকে সামরিক সহায়তার পথ পরিষ্কার, ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’

19

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভা

20