NNTV
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

এবারের বিপিএলে চট্টগ্রাম পর্ব হচ্ছে না। সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে। ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন হবে ১২ জানুয়ারি। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েই গতকাল ৩০ ডিসেম্বর খেলা বন্ধ ছিল। 

 আর আজ ৩১ জানুয়ারি সূচির ধারাবাহিকতা রাখতে একদিনের বিরতি ছিল। তার মানে ২ দিনের জন্য খেলা পিছিয়ে গেছে। এদিকে সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। বেগম জিয়ার মৃত্যু এবং একদিন নির্ধারিত বিরতিসহ খেলা বন্ধ থাকায় সিলেট পর্ব এখন ৪ জানুয়ারি শেষ হবে।

 ওদিকে চট্টগ্রাম পর্ব শুরুর কথা ছিল ৫ জানুয়ারি। ফলে সিলেটের পর চট্টগ্রাম পর্বে খেলা শুরুর মাঝে কোনো বিরতি না থাকায় কিছুতেই ৫ জানুয়ারি খেলা শুরু সম্ভব না। আর বিরতি দিয়ে খেলা শুরু করতে গেলেও ঢাকার সূচিতে পরিবর্তন আসবে। সব মিলিয়ে বেশ ঝামেলা পোহাতে হবে। এ জন্য শেষ পর্যন্ত চট্টগ্রাম পর্বের খেলা সিলেটেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

1

উত্তর কোরিয়ায় কিম জং উনের বোনের পদোন্নতি

2

পরিচালিত করার কৌশল সন্তানকে দ্বিনি মূল্যবোধে

3

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

4

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

5

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

6

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

7

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

8

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ১০

9

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

10

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

11

ম্যাককালাম-স্টোকসকে গিলক্রিস্ট-ওয়াহর কড়া সতর্কবার্তা।

12

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

13

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

14

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

15

সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

16

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

17

সুদানে স্কুলে ড্রোন হামলা, শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি

18

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

19

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

20