NNTV
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার প্রভাবে দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দৃশ্যমানতা বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা বাড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিক-নির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা যায়। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি।  কুয়াশা কমে আসার ফলে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

1

জোভান-তটিনী নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’

2

গ্যাসের চাপ কম থাকবে ২৪ ঘণ্টা

3

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

4

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

5

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

6

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

7

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

8

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

9

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

10

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

11

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

12

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রম

13

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

14

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

15

নির্বাচন কী হবে ,কেন এই প্রশ্ন

16

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

17

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বে

18

টাঙ্গাইলের বাজারে লেবুর দাম আকাশচুম্বী

19

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

20