NNTV
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’র আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার দুপুরে ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানা পুলিশ ২৭ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ১০ জন এবং যাত্রাবাড়ী থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।

মিরপুর মডেল থানা সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর মন্ডল (২৮), মো. সাজ্জাত হোসেন (১৯), শাহ আলম (২৯), নাঈম (২১), অন্তর চন্দ্র বিশ্বাস (২৭), সোহান মিয়া (২১), মোহাম্মদ বিল্লাল (২৩), মো. বাবু (৩০), শামীম মুন্সী (২০), মো. তারেক (২২), ওয়াহিদুল ইসলাম (২৫), ইসতিয়াক আহমেদ (২৪), আবুল কাসেম (২৬), মো. শান্ত (২৬), মেহেদী হাসান বাবু (২৭), ইব্রাহিম খলিল (২৪), মো. ইমদাদুল হক (৩০), মো. হাসিব (২৭), মো. সুমন (১৮), মো. পিয়াল (১৮), মো. রবিউল ইসলাম (২৭), মো. আক্তার হোসেন (৪০), মো. আব্দুস সালাম (৩৮), মো. শুভ (৩৫), মো. আবুল হায়াত (২৮), মো. রতন শেখ (২৯) ও গোপালী বেগম (৬০)।

শেরেবাংলা নগর থানা পুলিশ একই দিনে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মাহাবুব আলম (৪০), মো. সোহেল রানা (২৮), মো. আরিফ হোসেন (২৪), মো. রাসেল (২৪), মো. হুমায়ুন (২২), মো. আজহারুল ইসলাম (৩৩), মো. জাহিদুল ইসলাম (২১), আরাফাত (২৯), প্রেম (১৯) ও মো. শাওন (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আকাশ (২২), মো. আপন (২২), তাসিন (১৯), রোমান (২২), মো. কাওসার শেখ (২৮), মো. বাবর হোসেন (৫০), মো. সুজন (২৯), আপন (২১), মো. আশিক (৩১), মো. জহিরুল ইসলাম (৩৬) ও শেখ মাশরেকুল কাইয়ুম (৪০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

1

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

2

এবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

3

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি কমছে

4

অভিনেতা শামস সুমন মারা গেছেন

5

গ্যাস বিল পরিশোধে তিতাসের জরুরি সতর্কবার্তা

6

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

7

ঈদযাত্রা: তৃতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

8

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

9

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

10

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

11

রাজধানীসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

12

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সাক্ষাৎ

13

রাজধানীতে উচ্ছেদ অভিযান চলাকালে অস্ত্রসহ দুইজন আটক

14

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

15

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

16

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

17

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

18

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মতবিনিময় সভা: নতুন কেন্দ

19

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

20