NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের বিদায় বেলায় এসেও বিশ্বের বিভিন্ন দেশের সাথে যেসব চুক্তি সই করছে, সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন।

এসব চুক্তি নির্বাচিত সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা বলেন। তার মতে, বর্তমান সরকার অনেক অনেক ইস্যু এগিয়ে দিচ্ছে, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এদিকে, বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা না পাওয়ার দায় নিজে নিতে রাজি নয় পররাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না।


এই প্রসঙ্গে তিনি যোগ করেন, পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে? ভিসা বলুন, অ্যাডমিশন বলুন, সবকিছু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। যদি দেখা যায়, কোনো মহিলা কোনো দেশে মেইডের চাকরি করতে গেছেন, কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে। চিন্তা করুন যে আমরা কী পরিমাণ ধাপ্পাবাজি করেছি। আমরা যতক্ষণ ঘর না গোছাবো, এই সমস্যার সমাধান হবে না। আরও দুঃসময়ও আসতে পারে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে সম্পর্ক 'মসৃণ ছিল না' বলে স্বীকার করেন তিনি। তবে পরবর্তী সরকার ভারত-বাংলাদেশের সম্পর্ক 'মসৃণ' করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

1

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

2

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

3

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

4

কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট, ঝুঁকিতে রোগীর জীব

5

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

6

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

7

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

8

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

9

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

10

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

11

নতুন প্রজ্ঞাপন:সহকারী শিক্ষক-শিক্ষিকার বাড়তি বেতনসুবিধা

12

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

13

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ৪ জন নেতার পদত্যাগ

14

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

15

চেলসি থেকে বিদায় নিলেন এনজো মারেস্কা !

16

আজ পিএসএলের ১১তম আসর শুরু

17

দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে

18

নারায়ণগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

19

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

20