NNTV
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক গুরুকুল স্কুলের পড়ুয়ারা তাদের আবদার এবং মান-অভিমান নিয়ে এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা  রাজপাল যাদব–এর বিষয়ে। জেলবন্দি থাকার সময় তারা নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে প্রিয় অভিনেতাকে সাহায্য পাঠিয়েছিল। কিন্তু জেল থেকে মুক্তির পর রাজপাল তাদের সঙ্গে দেখা না করায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তারা নিজের ক্ষোভ প্রকাশ করেছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিনেতা জানিয়েছেন যে, তিনি খুব শিগগিরই এই শিশুদের সঙ্গে দেখা করবেন এবং তাদের ভালোবাসার যোগ্য সম্মান দেবেন।

ঘটনার সূত্রপাত হয় যখন রাজপাল যাদব আর্থিক লেনদেন-সংক্রান্ত একটি মামলায় কারাবন্দি ছিলেন। সেই সময় শাহজাহানপুরের ‘গুরুকুল সেবা ট্রাস্ট’-এর প্রায় ৪০ জন পড়ুয়া তাদের জমানো টাকা একটি মাটির ব্যাংকে ভরে ডাকযোগে অভিনেতার পৈত্রিক ভিটে কুন্দ্রাতে পাঠিয়ে দেয়। সেই সঙ্গে ছিল একটি আবেগঘন চিঠি, যেখানে তারা রাজপালকে জেল থেকে ছাড়া পাওয়ার পর একবার দেখা করার অনুরোধ জানিয়েছিল। 

সম্প্রতি জেল থেকে ফেরার পর রাজপাল তাদের কোনো খোঁজ না নেওয়ায় একটি ২৯ সেকেন্ডের ভিডিও বার্তায় পড়ুয়ারা বলে, নমস্তে রাজপাল ভাইয়া, আপনি বাড়ি ফিরেছেন জেনে আমরা খুশি। কিন্তু আমরা যে সাহায্য পাঠিয়েছিলাম তা কি আপনি পেয়েছেন? পেয়ে থাকলে আমাদের চিঠির উত্তর দিলেন না কেন? আমরা আপনার ওপর খুব অভিমান করেছি।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর পিটিআই-এর সঙ্গে ফোনে কথা বলেন রাজপাল যাদব। তিনি জানান যে, দীর্ঘ সময় পর বাড়ি ফিরে তিনি এখনো পরিবারের সঙ্গেই ঠিকমতো সময় কাটিয়ে উঠতে পারেননি। কারা কারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই তালিকা তিনি তৈরি করছেন। 

অভিনেতা আরও বলেন যে, তিনি গুরুকুলের ঐতিহ্যে বিশ্বাসী এবং ওই শিশুরা তার নিজের সন্তানের মতো। কোনো ভুল বোঝাবুঝির অবকাশ না রেখে তিনি স্পষ্ট করেন যে, খুব দ্রুত তিনি শাহজাহানপুরে গিয়ে ওই শিশুদের জড়িয়ে ধরবেন এবং তাদের সঙ্গে ছবি তুলবেন।

উল্লেখ্য, ২০১০ সালে নিজের ছবি ‘আতা পাতা লাপাতা’ তৈরির জন্য একটি বেসরকারি সংস্থা থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল। সেই টাকা পরিশোধ করতে না পারায় তাকে আইনি জটিলতায় জেল খাটতে হয়। প্রিয় অভিনেতার সেই কঠিন সময়ে পাশে দাঁড়াতে নিজেদের সাধ্যমতো সঞ্চয় পাঠিয়েছিল ওই খুদে ভক্তরা। এখন প্রিয় ‘ভাইয়া’র সঙ্গে দেখা করার অপেক্ষায় দিন গুনছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

1

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহ

2

মেহেরপুরে অনলাইন ক্যাসিনো চক্রের এজেন্ট গ্রেফতার

3

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

4

ঋণখেলাপি যারা তারাই কি সংসদের পরিচালক

5

সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

6

ফরিদপুরকে বিভাগ করার দাবিতে সহমত: তারেক রহমান

7

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

8

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

9

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

10

দেশের সব জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্

11

এবার ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

12

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

13

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

14

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

15

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

16

মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সময়

17

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

18

টাঙ্গাইলের বাজারে লেবুর দাম আকাশচুম্বী

19

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

20