NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেসার হাসানের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন হাসান মাহমুদ। টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছেন তিনি। হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন, তবে শেষ পর্যন্ত অল্পের জন্য তা হাতছাড়া হয়।

প্রথম দিনের প্রায় পুরোটা সময় বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যাটার ১১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। সঙ্গে জাস্টিন গ্রিভসকে নিয়ে দ্বিতীয় দিনেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।

তবে নতুন বল হাতে নিয়েই ম্যাচের চিত্র পাল্টে দেন হাসান মাহমুদ। প্রথমে অফ স্টাম্পের বাইরে পিচ করা বল ভেতরে ঢুকিয়ে জাঙ্গুকে বোল্ড করেন তিনি। পরের বলেই বাড়তি বাউন্সে পরাস্ত করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে। পরপর দুই বলে দুই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবীয়রা।

হাসানের সামনে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল। পরের বলেই নতুন ব্যাটার জোশুয়া বিশপকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। বাংলাদেশের আবেদনে আম্পায়ার আসিফ ইয়াকুব আঙুল তুলে দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ।  রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে তার ব্যাটে হালকা স্পর্শ করেছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৮৯ রান। জাস্টিন গ্রিভস ৫১ এবং জোশুয়া বিশপ ১৫ রান নিয়ে মাঠে রয়েছেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের দুই পেসার। হাসান মাহমুদের শিকার চার উইকেট, অন্যদিকে তাসকিন আহমেদ নিয়েছেন দুটি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

1

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বো

2

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

3

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

4

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

5

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

6

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

7

ইসরায়েলি পর্যটকদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভে উত

8

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয়

9

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

10

নারায়ণগঞ্জে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার

11

বড় পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেটে

12

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

13

বিদেশি পর্যটককে হেনস্তা: লালপুরে টিকটকার আটক

14

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

15

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

16

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

17

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

18

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

19

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

20