NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড

মাদারীপুরের শিবচর উপজেলায় ইয়াবা ব্যবসার অভিযোগে মা-ছেলে ও ক্রেতাকে  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক মাদক ক্রেতাকেও সাজা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বহেরাতলা ইউনিয়নের সীমান্তবর্তী বাটেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে এবং শিবচর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কালাম মাদবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযানে কালাম মাদবরের স্ত্রী সালমা (৪৫), ছেলে সাকিব আল হাসান (২৬) এবং মাদক ক্রেতা সরাব উদ্দিনকে (৪০) আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী কালাম মাদবর পালিয়ে যান। এলাকায় তিনি ‘ইয়াবা কালাম’ নামে পরিচিত।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ক্রেতা সরাব উদ্দিনকে ২ বছরের কারাদণ্ড এবং মা সালমা ও ছেলে সাকিব আল হাসানকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ছাত্রদলের জরুরি সভা

1

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

2

নারায়নগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

3

জাপানে কর্মসংস্থান বাড়াতে কমিটির প্রথম সভা

4

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি বকুলের দাবি

5

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

6

চীন-ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

7

হরমুজে প্রায় ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

8

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

9

বদরের যুদ্ধের কেন এত গুরুত্ব?

10

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

11

চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন

12

ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে চিঠি পাঠাল ইসি

13

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

14

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

15

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

16

মির্জা ফখরুলের মতে, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে

17

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

18

নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন

19

মায়ের কোলে থাকা ৭ মাসের শিশুর প্রাণ কেড়ে নিল ইসরাইলি সেনার গ

20