NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’ করা হয়েছে

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের মধ্যেই এক চাঞ্চল্যকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে।

শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনিজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে।’

‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প।’

তবে, ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, ভেনিজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে ভেনিজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

১৯৮৯ সালে সামরিক নেতা মানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার জন্য পানামা আক্রমণের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় এ ধরনের কোনো সরাসরি হস্তক্ষেপ করেনি।

মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ‘নারকো-স্টেট’ (মাদক-রাষ্ট্র) পরিচালনা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে।

অবশ্য, ২০১৩ সালে হুগো শ্যাভেজের স্থলাভিষিক্ত হওয়া মাদুরো অভিযোগ করেছিলেন, ওয়াশিংটন তাদের হাতে থাকা বিশ্বের বৃহত্তম তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

1

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

2

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

3

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

4

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

5

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

6

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

7

যাকাত এর মাধ্যেমে হবে দারিদ্র বিমোচন : প্রধানমন্ত্রী

8

আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

9

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

10

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

11

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

12

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্

13

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

14

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী

15

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন টিসিবিমুখী নিরুপায় মধ্যবিত্ত

16

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

17

ইসলামে আকিকার গুরুত্ব ও বিধান

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20