NNTV
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি জোরদারে আলোচনায় বসছে সিঙ্গাপুর-ফ্রান্স

সিঙ্গাপুর ও ফ্রান্স নিজেদের দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিগুলো আরও জোরদার করতে আলোচনায় বসছে । এ আলোচনায় সাইবার অপরাধ, উগ্রবাদ, সন্ত্রাস দমন, মাদক পাচার ও ড্রোন ব্যবহারের মতো ক্ষেত্রে তথ্য আদান-প্রদান বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।

মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘মিলিপোল টেকএক্স সামিট ২০২৬’ পরিদর্শন শেষে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি জঁ-দিদিয়ে বের্জে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যেসব বিষয়ে আগ্রহী, সেগুলোতে সিঙ্গাপুর আমাদের চেয়ে ভালো। আবার নিরাপত্তার দিক থেকে ফ্রান্সও এমন কিছু বিষয় তুলে ধরতে পারে, যা সিঙ্গাপুরের জন্য আগ্রহজনক।’

এ বিষয়ে তিনি প্রতারণার কথা উল্লেখ করে বলেন, ফ্রান্স সম্প্রতি প্রতারণা ও সাইবার অপরাধের মুখোমুখি হচ্ছে। ২০২৫ সালে ফ্রান্সে প্রথমবারের মতো সাইবার অপরাধ শারীরিক অপরাধকে ছাড়িয়ে গেছে।

বার্জে আরও জানান, ফ্রান্সে সাম্প্রতিক সময়ে ‘ক্রিপ্টো অপহরণ’ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনকারী ধনী ব্যক্তিদের পরিবারকে অপহরণ করে চাঁদাবাজি করা হচ্ছে। ইতোমধ্যে এপ্রিলের শুরুতে ফ্রান্স ক্রিপ্টোকারেন্সি ধারকদের সুরক্ষায় নতুন ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়।

অন্যদিকে, সিঙ্গাপুরে প্রতারণা গত কয়েক বছর ধরে বড় অপরাধমূলক সমস্যা ছিল। তবে ২০২৫ সালের দিকে মামলার সংখ্যা কমতে শুরু করে।

বার্জে বলেন, ‘বর্তমান বিশ্বে হুমকিগুলো খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার অপরাধ, মাদক পাচার ও ড্রোনের ব্যবহার বাড়ছে। অপরাধীরা তাদের সাধ্যমতো সব প্রযুক্তি ব্যবহার করে। আমাদেরও এর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’

বৈশ্বিক সংঘাত ও অভ্যন্তরীণ নিরাপত্তায় সম্পর্কে বার্জে বলেন, সিঙ্গাপুর ও ফ্রান্সের মতো দেশও বৈশ্বিক অস্থিরতার সম্মুখীন। শত্রু দেশগুলো তাদের দ্বন্দ্বে অন্য দেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পারে। আর বিদেশের এসব বিবাদ স্থানীয় নাগরিকদের উগ্রপন্থায় দীক্ষিত হওয়ার ওপর প্রভাব ফেলতে পারে।
 
উগ্রবাদ মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, এমন তরুণ-তরুণী আছেন যারা কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই চরমপন্থী হয়ে উঠতে পারেন। ‘জনগণকে রক্ষা করতে আমাদের তাদের শনাক্ত করতে হবে।’

বার্জে বলেন, সিঙ্গাপুর ও ফ্রান্সের মধ্যে উচ্চ পর্যায়ের আস্থা ও বিশ্বাস রয়েছে। যার সাহায্যে গুরুত্বপূর্ণ ও কৌশলগত তথ্য বিনিময় সম্ভবপর হবে। বিশ্বের এই অস্থিতিশীল মুহূর্তে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ছাড়া স্থিতিশীলতা নেই। স্থিতিশীলতা ছাড়া ব্যবসা-বাণিজ্যও ভালো হয় না, আর ব্যবসা ছাড়া জনগণের সমৃদ্ধি সম্ভব নয়।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ২০২৫ সালের মে মাসে সিঙ্গাপুর সফর করেন। ওই সফরে দুই দেশ তাদের সম্পর্ককে ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করে। এর আওতায় বেসামরিক পারমাণবিক শক্তি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রম

1

বাংলাদেশ ব্যাংক চালু করেছে প্রি-শিপমেন্ট ঋণ

2

নয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

3

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

4

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

5

পানিতে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হয়েছে ল্যুভর জাদুঘরে

6

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

7

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

8

পটুয়াখালীর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব

9

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

10

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

11

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

12

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

13

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

14

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

15

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

16

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়ে গেল

17

স্প্যানিশ ডিফেন্ডার স্ক্রিনশট ফাঁসের পর বাদ পড়লেন

18

ক্রিকেট মাঠে ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ:

19

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন

20