NNTV
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপ থেকে পিছিয়ে গেলেন ডাচ মিডফিল্ডার

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচে হাঁটুর ইনজুরির কারণে ফুটবল বিশ্বকাপ থেকে পিছিয়ে গেছেন নেদারল্যান্ডসের মিডফিল্ডার জাভি সিমন্স।

জাভি সিমন্স নিজেই ইনজুরির বিষয়টি জানিয়েছেন । উলভসের ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে ধস্তাধস্তির সময় ডাচ মিডফিল্ডারটি মাটিতে পড়ে যান এবং হাঁটু চেপে ধরে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। প্রাথমিক পরীক্ষার পর স্পার্সের মেডিকেল স্টাফ সিমন্সকে আবার মাঠে পাঠান, কিন্তু এরপরও তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।

পরবর্তী পরীক্ষায় সিমন্সের ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়, যার ফলে তিনি ১২ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে সিমন্স বলেন, লোকে বলে জীবন নিষ্ঠুর হতে পারে এবং আজ ঠিক তেমনই মনে হচ্ছে। আমার মৌসুমটা হঠাৎ করেই শেষ হয়ে গেল এবং আমি কেবল ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। সত্যি বলতে, আমার হৃদয় ভেঙে গেছে। এর কোনো মানেই হয় না।

এই মিডফিল্ডার বলেন, আমি শুধু আমার দলের জন্য লড়তে চেয়েছি এবং এখন সেই সুযোগটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা শেষ হয়ে গেল। এই বিষয়টা মেনে নিতে সময় লাগবে, কিন্তু আমি আমার সাধ্যমতো সেরা সতীর্থ হয়ে থাকার চেষ্টা চালিয়ে যাব। আমার কোনো সন্দেহ নেই যে আমরা একসঙ্গে এই লড়াইয়ে জিতব।

২৩ বছর বয়সী এই ডাচ খেলোয়াড় প্রথমে ম্যানেজার রবার্তো ডি জেরবিকে আশ্বস্ত করেন, যিনি স্পার্সের গুরুত্বপূর্ণ জয়ের পর বলেন, আমি তার সঙ্গে কথা বলেছি, এবং সে তার চোট পাওয়ার সময়ের চেয়ে এখন ভালো অনুভব করছে।

সিমন্স বার্সেলোনার লা মাসিয়ার যুব দল থেকে উঠে এসে পরে প্যারিস সেন্ট-জার্মেইয়ের হয়ে খেলেছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক করেন। তিনি ১৯ বছর বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা সর্বকনিষ্ঠ ডাচ খেলোয়াড় হন এবং ৩-১ গোলের জয়ে একটি গোল করে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন। কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে হারের ম্যাচে লুই ফন হাল তাকে দলে নেননি।

রোনাল্ড কোম্যানের অধীনে সাইমন্স দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এবং সবশেষ ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন। সব মিলিয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ছয়টি গোল করেছেন। আসন্ন বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস ডালাসে জাপান, হিউস্টনে সুইডেন এবং কানসাস সিটিতে তিউনিসিয়ার মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

1

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

2

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি

3

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

4

শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

5

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

6

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

7

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

9

বাংলাদেশের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করলেন মালদ্বীপের পররাষ্

10

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

11

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

12

ইরান যুদ্ধে অংশ নিতে যুক্তরাষ্ট্র পাঠালো ২৫০০ ‘স্থলসেনা’

13

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

14

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

15

কক্সবাজারে বিজিবির অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার

16

দেড় বছর বিরতির পর নারী ফুটবল লিগ শুরু হলেও তা নিছক নিয়ম রক্ষ

17

ওপেনএআই আনল নতুন এআই ইমেজ মডেল

18

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

19

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

20