NNTV
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় আবু হানিফ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  প্রাথমিকভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী এলাকার নিজ বাড়ির একটি আতা ফলের গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আবু হানিফ ওই এলাকার আব্দুস ছালামের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আবু হানিফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ সোমবার ভোরে নিজ বাড়ির উঠানে একটি আতা ফলের গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। স্থানীয়দের ধারণা মানসিক চাপ থেকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেন আবু হানিফ। পরে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি মাহাবুব আলম বলেন, আবু হানিফ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর কারাগারে প্রিন্স মামুন

1

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

2

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

3

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

4

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

5

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

6

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তরুণদের

7

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

8

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

9

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

10

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর বিএনপির অঙ্গ

11

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

14

চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় চায়ের দোকানি নিহত

15

রাজধানীসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

16

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

17

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

18

হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধ করে মিষ্টি কুমড়া

19

কেন ইরানে হামলা করেনি ট্রাম্প: জানা গেল আসল কারণ

20