NNTV
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জায়ান্ট চেলসি তাদের নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে। স্ট্রাসবুর্গের সাবেক কোচ লিয়াম রোজেনিয়রকে পাঁচ বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে নিয়োগ দিয়েছে ব্লুজরা।

তবে ফলাফলের দিক থেকে রোজেনিয়রের শুরুটা আশাব্যঞ্জক। এফএ কাপের তৃতীয় রাউন্ডে দ্য ভ্যালিতে চার্লটন অ্যাথলেটিককে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। মাইলস লিউবার্নের গোলে এক পর্যায়ে ২–১ ব্যবধানে ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিশ্চিত করে অতিথিরা।

প্রথম ম্যাচেই রোজেনিয়র চেলসির দ্বিতীয় সারির দল নামান। সাবেক কোচ এনজো মারেসকার অধীনে সাম্প্রতিক মাসগুলোতে খুব একটা সুযোগ না পাওয়া জোরেল হাতো, তসিন আদারাবিয়ো ও মার্ক গুইয়ি গোল করে নিজেদের প্রমাণ দেন। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করেন পেদ্রো নেতো ও এনজো ফের্নান্দেজ।

এই জয়ে প্রায় এক দশক পর চেলসির কোনো নতুন কোচ অভিষেক ম্যাচে জয় পেলেন। এর আগে ২০১৬ সালে আন্তোনিও কন্তে প্রথম ম্যাচেই জয় দিয়ে চেলসি অধ্যায় শুরু করেছিলেন। ম্যাচ শেষে রোজেনিয়র বলেন, ‘অনেক ইতিবাচক দিক ছিল এবং এটা নিঃসন্দেহে ভালো একটি শুরু। দলের মানসিকতা নিয়ে আমি খুব খুশি। দ্য ভ্যালির মতো মাঠে খেলা সহজ নয়, তবে আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং আমাদের প্রেসিং ছিল দুর্দান্ত।’

আগামী বুধবার কারাবাও কাপ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। আর রোজেনিয়রের প্রিমিয়ার লিগে অভিষেক হবে স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

1

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

2

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

3

খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ

4

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

5

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

6

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

7

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

8

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

9

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক

10

গ্রেফতার সেই বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরা

11

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

12

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে নির্মাণশ্রমিকে

13

১১৬ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

14

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

15

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

16

নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইক ব্যবহার না করার নির্দেশ

17

মায়ের কোলে থাকা ৭ মাসের শিশুর প্রাণ কেড়ে নিল ইসরাইলি সেনার গ

18

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর

19

জাপানে কর্মসংস্থান বাড়াতে কমিটির প্রথম সভা

20