NNTV
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএলে এবার সেরা একাদশে এক বাংলাদেশি

২০২৫ সালের চ্যাম্পিয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে দিয়ে কাল মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৯ তম আসর। আসরকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি, ধারাভাষ্যসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে 'ক্রিকেটের বাইবেল' খ্যাত ম্যাগাজিন উইজডেন এশিয়ার (ভারত বাদে) ক্রিকেটারদের নিয়ে আইপিএলের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।

তিনি ২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত ১০ বছরের আইপিএল ক্যারিয়ারে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন। আইপিএলে মোট ৭১ ম্যাচ খেলে সাকিব ১৯.৮২ গড়ে ও ১২৪.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৩ রান করেছেন।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বোলিংয়ে অবশ্য বেশি কার্যকরী তিনি। বাঁহাতি স্পিনে ৭.৪৩ ইকোনমিতে শিকার করেছেন মোট ৬৩টি উইকেট। কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ সালে দুবার শিরোপাও জেতেন তিনি। উইজডেনের আইপিএল সেরা একাদশে শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিপত্য বেশি। তালিকায় ছয়জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন। ওপেনিং জুটিতে আছেন সনাথ জয়াসুরিয়া ও রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চার নম্বরে রয়েছেন দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। সাকিব ব্যাটিং করবেন পাঁচ নম্বরে।

অলরাউন্ডার বিভাগে ছয় ও সাত নম্বরে রয়েছেন আজহার মেহমুদ ও থিসারা পেরেরা। ২০০৮ সালের পর থেকে পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও আজহার যুক্তরাজ্যের পাসপোর্টে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত খেলার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে পেরেরা ছয়টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।

স্পিন বোলিং আক্রমণে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে আছেন রশিদ খান। রশিদ তার লেগস্পিনের জাদুর পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে কার্যকরী হতে পারেন। আছেন দুই পেসার লাসিথ মালিঙ্গা ও সোহেল তানভীর। ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছিলেন তানভীর। রাজস্থান রয়্যালসের হয়ে সেবার জিতেছিলেন শিরোপা।

উইজডেনের আইপিএলের অ-ভারতীয় এশিয়ার সেরা একাদশ:

সনাথ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মেহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর, লাসিথ মালিঙ্গা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

1

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

2

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

3

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

4

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

5

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

6

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

7

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

8

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

9

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

10

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

11

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে

12

গাজীপুরে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ

13

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

14

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

15

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

16

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

17

শরীয়তপুরে চাঁদাবাজির মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

18

হৃদরোগের ঝুঁকি কমবে যেসব খাবার খেলে

19

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

20