NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হারাল টেসলা

বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির (ইভি) মার্কিন কোম্পানি টেসলাকে টপকে প্রথমবারের মতো শীর্ষ বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। বিশেজ্ঞরা বলছেন, গত বছর বিবেচনায় এ সাফল্য বৈশ্বিক বিদ্যুৎচালিত গাড়ির বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সিএনবিসির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে বিওয়াইডি জানায়, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।

প্রতিবেদন প্রকাশের টেসলা জানিয়েছে, ২০২৫ সালে তারা ১৬ লাখ ৪০ হাজার গাড়ি বৈশ্বিক বাজারে বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ কম। এছাড়া ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক বাজারে টেসলার ইভি সরবরাহ কমেছে ১৬ শতাংশ।

সিএনবিসি জানিয়েছে যে, বার্ষিক ডেলিভারিতে এটিই প্রথমবারের মতো কমে এসেছে। যার ইভি বাজার মূলত নিজস্ব ছিল, এখন তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে, বিশেষ করে হুন্ডাই এবং চীনের বিওয়াইডি থেকে।

বিশ্লেষকদের মতে, এ রেকর্ড চীনা কোম্পানিটির জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ ২০১১ সালে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে টেসলার (সিইও) প্রধান নির্বাহী ইলোন মাস্ক বিওয়াইডিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব না দিয়ে প্রকাশ্যে তাচ্ছিল্য করেছিলেন।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার শেয়ারদর আবারও ঘুরে দাঁড়িয়েছে। গত মাসে শেয়ারদর ৪৮৯ দশমিক ৮৮ ডলারে পৌঁছে, যা সর্বকালের সর্বোচ্চ ক্লোজিং রেকর্ড। টেক্সাসে চালকবিহীন গাড়ি পরীক্ষার ঘোষণার পর থেকেই প্রতিষ্ঠানটির শেয়ার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

1

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

2

ইসরায়েলের হামলায় গাজায় ১২ ফিলিস্তিনি নিহত

3

ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে

4

মাদারীপুর জেলা হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষার পর আইসিইউ সেবা চাল

5

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

6

ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে মিথ্যা অভিযোগের অভিযোগ, এলাকায় উত

7

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

8

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

9

হামলার প্রস্তুতির ইরানের ১৫০০ মিসাইল কি সক্রিয়?

10

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

11

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

14

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণ

15

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচ

16

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

17

ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী তারেক রহমান

18

রাজধানীর শাহবাগ এখন উত্তাল

19

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

20