NNTV
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে তাকে দুই মামলায় পাঁচ দফায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দুই দিনের রিমান্ড শেষে আফজালকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন তার পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার ও নার্গিস পারভীন মুক্তি রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। উভয় শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ মার্চ রাজধানীর মিরপুর মডেল থানার জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর হয়। এই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল কারাগারে পাঠানো হয়। ওইদিন পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পরে গত ৮ এপ্রিল এই মামলায় পুনরায় চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সর্বশেষ গত ১২ এপ্রিল তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় এবং ভাঙচুর করে। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়।

এতে  গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন নামে এক কর্মী। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

1

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

2

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

3

মিয়ানমারে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

4

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

5

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

6

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

7

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

8

গোপালগঞ্জে আ.লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

9

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্না

10

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

11

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-ম

12

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

13

রুহুল কবীর রিজভী হাসপাতালে

14

মধ্যপ্রাচ্যের তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

15

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গণবিজ্ঞপ্তি জারি

16

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

17

কুমিল্লায় খালে পাওয়া গেলো নিখোঁজ শিশুর মরদেহ

18

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬

19

জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে

20