NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জনপ্রিয় আফ্রিকান টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় রেডিও, টিভি উপস্থাপক এবং ডিজে ওয়ারিক স্টক জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শহরের জাম্বেসি হাউসের কাছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ‘ডিজে ওয়্যারাস’ নামে পরিচিত ছিলেন। 

এদিকে তার নিহতের খবরে দক্ষিণ আফ্রিকার বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ওয়ারিকের মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। 

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনার দিন জাম্বেসি হাউসের কাছে বাড়ির নিরাপত্তায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির তদারকি করছিলেন তিনি। এসময় তিনজন সশস্ত্র সন্ত্রাসী তার দিকে এগিয়ে আসে এবং তাঁদের মধ্যে একজন সরাসরি তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার সময় আত্মরক্ষার জন্য স্টকের কাছে একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থাকলেও তিনি তা ব্যবহারের সুযোগ পাননি। হামলাকারীরা তার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নেয়নি।

স্টকের বোন নিকোল এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের পরিবার আজ শোকে স্তব্ধ।’ ভাইয়ের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষকে কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গায়টন ম্যাকেঞ্জি। এছাড়া ‘বিল্ড ওয়ান’ দলের নেতা মুসি মাইমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছন। তিনি এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারী ওই ভবনের একজন প্রাক্তন ভাড়াটিয়া। ধারণা করা হচ্ছে, ভবনের কমিটি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে।জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত নারীসহ অন্যান্য অপরাধীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে জন্ম ডিজে ওয়ারিক স্টকের। ২০০৮ সালে ‘YFM’ রেডিওর মাধ্যমে পরিচিতি পান। পরবর্তীতে ‘5FM’ এবং দক্ষিণ আফ্রিকার বিখ্যাত মিউজিক প্রোগ্রাম ‘Live AMP’-এ টানা ছয় বছর উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি তিনি ‘The Shady PHodcast’ এবং রিয়ালিটি শো ‘Ngicel’iVisa’-এর সঞ্চালক হিসেবেও অত্যন্ত সফল ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রতি ১ লাখ ডলার, গ্রিনল্যান্ড অধিবাসীদের অর্থ দিয়ে দ্বীপ

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

এখনো উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া সহস্রাধিক অস্ত্র

3

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

4

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

5

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

6

চেয়ারম্যান বাচ্চুকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখি

7

ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই গ্রিনল্যান্ডে এসে পৌঁছ

8

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

9

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

10

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবানের ৩২ জন নাগরিক নিহত, দু

11

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

12

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

13

বিশ্ব ক্রিকেটে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবি কি ,খেলবে না

14

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

15

আজ নারায়ণগঞ্জ আসছে তারেক রহমান

16

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

17

যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ,এসেছে ট্রা

18

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

19

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

20